1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

উত্তর মেলাবর বুড়ারবাড়ীতে সূচির জাঁকজমকপূর্ণ জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

নিজেস্ব প্রতিনিধি:

উত্তর মেলাবর বুড়ারবাড়ী গ্রামে আবারও অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী জন্মদিন উদযাপন। শ্রী চিত্র রঞ্জন রায় তার কন্যা সূচির জন্মদিন উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

পারিবারিক তথ্য অনুযায়ী, চিত্র রঞ্জন রায়ের চারটি বৈবাহিক সম্পর্ক রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে একমাত্র মেয়ে সূচি রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্ত্রীর ঘরে বর্তমানে কোনো সন্তান নেই।

গত পাঁচ বছর ধরে তিনি গ্রামে লক্ষাধিক টাকা ব্যয়ে সূচির জন্মদিন উদযাপন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। শত শত মানুষের উপস্থিতিতে বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও অনেকেই অনুষ্ঠানে যোগ দেন।

জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোকসজ্জা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। বিশেষ আকর্ষণ হিসেবে ঢাকা থেকে আগত একটি শিল্পী দল সংগীত পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

স্থানীয়দের মতে, গ্রামীণ পরিবেশে এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। কেউ কেউ একে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবেও উল্লেখ করেছেন।

সব মিলিয়ে, উত্তর মেলাবর বুড়ারবাড়ীতে সূচির জন্মদিন আবারও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV