সিহাব হাচান শাসন,ডোমার নীলফামারী, প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন শিশুকে আটক করেছে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (২রা মার্চ) রাত ১১টার দিকে আটককৃত শিশুদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়া তিন শিশু হলো— নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের পুত্র ইরফান (১২), ঢাকা কোনাবাড়ির আক্তারের পুত্র সাজ্জাদ (১৩) ও সুনামগঞ্জের ছাতক থানার আবুল কালামের পুত্র সাব্বির (১০)।
প্রশাসন জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির সীমান্ত ৭৮২/৪-এস এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।
আটককৃত শিশুরাদের বিষয়ে জানা যায় তারা কাজের সন্ধানে ভুলক্রমেই ভারত ও বাংলাদেশ সীমান্তে চলে য়ায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, আটক ৩ জনই পৃথক তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। তারা ডোমারে পুলিশ হেফাজতে ছিলো।আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আজ বুধবার ১১:৫০ মিনিটে দুইজন শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হলো।
Leave a Reply