আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় আগুন ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সাইপ্রাসও জড়িত হওয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতালি ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করছে।
শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মেলোনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি। এটি ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধমূলক। আমাদের অবস্থান স্পষ্ট—ইতালি সংঘাতের অংশ নয় এবং অংশ হতে চায় না।”
মোদেলির তথ্য অনুযায়ী, ফ্রিগেটটি ‘Federico Martinengo frigate’ নামে পরিচিত এবং এতে ক্ষেপণাস্ত্রসহ ১৬০-এর বেশি সৈন্য মোতায়েন রয়েছে। এটি ইতালির দক্ষিণের তারান্টো থেকে গত শুক্রবার বিকেলে যাত্রা শুরু করেছে।
মোদেলি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে। তিনি জানিয়েছেন, ফ্রিগেট মোতায়েন করা মূলত সাইপ্রাসের নিরাপত্তা এবং ইউরোপীয় সীমান্ত রক্ষার জন্য নেওয়া পদক্ষেপ।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি ইতালির নিরাপত্তা প্রদর্শন এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে, কিন্তু সরাসরি সংঘাতে যুক্ত হওয়ার সংকেত নয়।
Leave a Reply