আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরব রোববার (৮ মার্চ) ইরানকে সতর্ক করেছে, যদি তেহরান আরব অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে চলমান সংঘাতে ইরানের জন্য “সর্বোচ্চ পরাজয়” ঘটতে পারে।
গত শনিবার সৌদির শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাতের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পূর্বের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “কোনও বাস্তব ভিত্তি ছাড়াই আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার হামলা চালানো হচ্ছে। প্রতিশ্রুতির কোনও প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।”
সৌদি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই ধরনের হামলা অব্যাহত থাকলে তা শুধু সামরিক প্রভাবই সৃষ্টি করবে না, বরং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ককেও গুরুতরভাবে প্রভাবিত করবে। চলমান সংঘাতের ফলাফল ইরানের জন্য ভয়াবহ হতে পারে।
উল্লেখযোগ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের পর এটি সৌদি আরবের ইরানের প্রতি প্রথম সর্তকবার্তা। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই বার্তা শুধু সতর্কবার্তা নয়, এটি অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এবং ইরানের কৌশলগত সিদ্ধান্তগুলোতে সরাসরি চাপ সৃষ্টি করতে পারে।
Leave a Reply