আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের অন্যতম প্রধান তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে ফের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে Iran। সোমবার ভোরে ইরানের প্রতিরক্ষা বাহিনী চারটি বিস্ফোরকবাহী ড্রোন সৌদির তেলখনিতে পাঠিয়েছে, খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী সময়মতো ব্যবস্থা নিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সব ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফলে সম্ভাব্য বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। সৌদি প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখযোগ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের পর ৯ দিন ধরে ইরান ধারাবাহিকভাবে মার্কিন ও মিত্র আরব দেশের সেনাঘাঁটি, স্থাপনা ও তেলক্ষেত্র লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শায়েবাহ অয়েলফিল্ডের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা কেবল সামরিক লক্ষ্য নয়, বরং মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা এবং তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক তেলবাজারেও এর প্রভাব লক্ষ্য করা গেছে।
সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিহত করার প্রস্তুতি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে
Leave a Reply