1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জলঢাকা গোলমুন্ডা বাজার কেন্দ্রীয় ঈদগাহের প্রখ্যাত ইমাম আবু তালেব মৌলভী আর নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক, জলঢাকা (নীলফামারী) |

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাবেক সম্মানিত ইমাম মাওলানা মো. আবু তালেব (মৌলভী সাহেব) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ বুধবার (১১ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৯০) বছর।
​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি পরলোকগমন করেন।
​মাওলানা আবু তালেব মৌলভী দীর্ঘ সময় ধরে গোলমুন্ডা বাজার ঈদগাহ মাঠে অত্যন্ত নিষ্ঠার সাথে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকায় একজন পরহেজগার, বিনয়ী ও গুণী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​মরহুমের জানাজার নামাজ রাত ০৯:৩০ মিনিটে  অনুষ্ঠিত হবে, স্থান গোলমুন্ডা কেন্দ্রীয় ঈদগাহমাঠ,
​তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার নিকট তাকে জান্নাতুল ফেরদাউস দান করার প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV