1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

ডোমারে জমি বিরোধে হামলা, একজন নিহত দুইজন আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

সিহাব হাচান শাসন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১১ই মার্চ) সকালে ডোমার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ময়দানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মজনু মিয়া একই এলাকার মৃত তফির উদ্দিনের পুত্র। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে বাবলু, মজনু ও নুরুল হক কালু সহ তিন ভাই গেলে প্রতিপক্ষ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাঁধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এবিষয়ে নিহত মজনুর ভাতিজি মিম অভিযোগ করে বলেন, “আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। পুলিশ যদি ফোন পাওয়ার পর পরই সময়মতো ঘটনাস্থলে আসতো, তাহলে হয়তো আমার চাচা মজনু মারা যেত না।”

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV