1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ডিমলা থানার এলাকায় সংঘবদ্ধ ডাকাতি, দুই অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

মোঃ মোনাব্বেরুল হক নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় ডালিয়া-জলঢাকা ও ডিমলা-ডোমার সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গভীর রাতে সশস্ত্র ডাকাত দল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক দেড়টার দিকে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কের সুইচগেট এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে তারা একে একে বিভিন্ন যানবাহন থামিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন এবং প্রায় ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ লুট করে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং চালক-যাত্রীদের মারধর করে আহত করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, যারা দ্রুত গাড়ির জানালা খুলতে দেরি করেছেন, তাদের ওপর বেশি নির্যাতন চালানো হয়। ঘটনার সময় রাত আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা র‍্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী ও ডিমলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে নুরুল হকের ছেলে আ. মালেক (৩৫)কে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV