1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

জলঢাকায় শোকের মাতম, প্রিয় ইমামের জানাজায় মানুষের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

নিজেস্ব প্রতিবেদক

নীলফামারীর জলঢাকায় প্রিয় ইমাম মাওলানা রফিকুল ইসলামের ইন্তেকালে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক শোকাবহ পরিবেশ। প্রিয় এই আলেমকে শেষবারের মতো দেখতে এবং বিদায় জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান স্বজন, ভক্ত ও এলাকাবাসী।

বগুলাগাড়ি দক্ষিণপাড়া আল আমিন জামে মসজিদের সম্মানিত এই ইমামের জানাজা অনুষ্ঠিত হয় এক আবেগঘন পরিবেশে। জানাজার সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। চারদিক থেকে মুসল্লিদের ঢলে জানাজা স্থল ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপস্থিত মানুষের চোখে ছিল শোক, আর হৃদয়ে ছিল প্রিয় ইমামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা।

স্থানীয়রা জানান, মাওলানা রফিকুল ইসলাম ছিলেন একজন সাদাসিধে, পরহেজগার ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি আল আমিন জামে মসজিদে ইমামতি করে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সকলেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV