ডেস্ক রিপোর্ট
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ফেসবুকে লুবাবার বিয়ে নিয়ে মন্তব্যের জোয়ার সৃষ্টি হয়। কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ বাল্যবিবাহের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছেন। বিষয়টি নিয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে লুবাবা নতুন একটি পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী। এর আগে মঙ্গলবার বাগদত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।
সিমরিন লুবাবার পোস্ট ঘিরে ছড়ানো গুঞ্জনের মধ্যেও, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি আরেকটি পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন।
শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে প্রবেশ করেন তিনি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে তিনি নিজেকে বিনোদন অঙ্গন থেকে সরিয়ে নিয়েছেন।
Leave a Reply