1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

তেল পেতে লাগলো আঙুলে দাগ, মানুষ দুর্ভোগে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

জেলা প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে তেল সংকটের প্রভাব চরমে পৌঁছাতে থাকায় উপজেলা প্রশাসন এক অভিনব ব্যবস্থা নিয়েছে। পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহের আগে চালকদের আঙুলে অমোচনীয় কালি লাগানো হচ্ছে, যাতে কেউ একাধিকবার তেল সংগ্রহ করে মজুদ করতে না পারে।

রোববার (৫ এপ্রিল) উপজেলা বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, মোটরসাইকেলের দীর্ঘ সারি রয়েছে। তেল সরবরাহের আগে চালকের বৈধ কাগজপত্র যাচাই করা হয় এবং আঙুলে কালি দিয়ে চিহ্ন দেওয়া হয়। এই পদ্ধতি কার্যকর হওয়ায় একই ব্যক্তি একাধিকবার তেল নিতে পারছে না।

উপজেলার সব ফিলিং স্টেশন—তারাগঞ্জ, সোনালী, আর বি, আবুল ফজল ও এরিস্টোক্র্যাট—একযোগে তেল বিতরণ করছে। এতে সারি কিছুটা কমেছে এবং বিতরণে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।

ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। পূর্বে কিছু অসাধু ব্যক্তি একাধিকবার তেল সংগ্রহ করে বাইরে বিক্রি বা মজুদ করতেন। নতুন ব্যবস্থায় তা এখন প্রায় বন্ধ।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, “চালকরা বৈধ কাগজপত্র দেখালে তেল পাবেন। একই ব্যক্তিকে একাধিকবার তেল নিতে না দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র যাচাই এবং আঙুলে কালি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অবৈধ বোতল বা জারে তেল বিক্রি রোধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV