নিজেস্ব প্রতিবেদক
নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার মো. আবু বকর সিদ্দিক-এর সন্তান।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি গত ৪ এপ্রিল হাম রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরেও অবস্থা স্থিতিশীল হয়নি। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের কাছে দাবি করেছেন, নিয়মিত স্বাস্থ্য শিক্ষা ও টিকা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য বিভাগও জনগণকে সতর্ক করেছে। তাদের মতে, শিশু মৃত্যুর পর পরিবারের পাশে থাকা, আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতন থাকা জরুরি। এছাড়া শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, স্বাস্থ্যবিধি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। প্রশাসনও জানিয়েছে, হামসহ অন্যান্য সংক্রামক রোগ মোকাবেলায় পর্যাপ্ত তৎপরতা অব্যাহত থাকবে।
Leave a Reply