1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ট্রাম্পের লক্ষ্য এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় তার জনপ্রিয়তা বেশ বেশি। সুযোগ পেলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে রসিকতার ভঙ্গিতে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় প্রার্থী হলে তিনি আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন। তিনি মন্তব্য করেন, “আমার এখানে কাজ শেষ হলেই ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব, তারপর নির্বাচনে অংশ নেব।”

তবে বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় বর্তমানে দায়িত্বে থাকা নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়াকে ঘিরে সংঘাত খুব অল্প সময়েই শেষ হয়েছে। তার দাবি, পুরো পরিস্থিতি “মাত্র ৪৫ মিনিটেই” নিয়ন্ত্রণে আনা হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে, যা বর্তমানে হিউস্টনে পরিশোধন করা হচ্ছে। ট্রাম্পের মতে, এই তেল থেকে প্রাপ্ত অর্থ দিয়েই যুদ্ধের ব্যয় বহুবার উঠে এসেছে।

সবশেষে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার বর্তমান সম্পর্ক একটি “অংশীদারিত্বে” রূপ নিয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV