1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

নবীগঞ্জে সড়ক নিরাপত্তা ইস্যুতে মানববন্ধন, আন্ডারপাসের দাবি জোরালো

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

জেলা প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-এর দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় নিরাপদ পারাপারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এক বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী। মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসা ও আশপাশে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের কারণে প্রতিদিন অসংখ্য মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যস্ত মহাসড়ক পার হতে হয়। প্রায় ১৫টি গ্রামের মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজ করে। দ্রুতগতির যানবাহন ও নিরাপদ পারাপারের অভাব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

তারা জানান, এ অবস্থায় দুর্ঘটনা রোধ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আন্ডারপাস নির্মাণ অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি সাময়িক সমাধান হিসেবে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনেরও দাবি তোলা হয়।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জোর আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV