1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত তিন প্রবাসী বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

তিস্তা নিউজ ডেস্ক

নিউইয়র্কের আলবানি এলাকায় গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নাজমুলের বন্ধু ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল বাবা-ছেলের সম্পর্কের ছিলেন। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১), যাদের অবস্থা গুরুতর। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিহতরা একটি প্রাইভেটকারে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়ি চালাচ্ছিলেন নাজমুল রোবেল। রুট ৯-এইচ, ভ্যান ওয়াইক লেনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

রাজিয়া বেগম জানিয়েছেন, নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বুধবার জোহরের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে। এরপর দাফন সম্পন্ন হবে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে। পরিবার ও স্থানীয় কমিউনিটি সদস্যরা সকলের জন্য দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV