ক্রীড়া ডেস্ক
গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে বিসিবি থেকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটির হাতে তুলে দেওয়া হয় বোর্ড পরিচালনার দায়িত্ব।
দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার বৈঠকে বসলেও সেদিন সদস্যদের মধ্যে কোনো বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়নি। তবে বুধবারের সভায় সেই অনিশ্চয়তা কেটে যায়—চূড়ান্ত করা হয় কে কোন কমিটি দেখভাল করবেন।
কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নিয়েছেন ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের। টুর্নামেন্ট কমিটির নেতৃত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম বাবু।
নারী ক্রিকেট ও মেডিকেল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে রাশনা ইমামকে। বয়সভিত্তিক টুর্নামেন্টের দেখভাল করবেন তানজিল চৌধুরি। লজিস্টিক্স ও প্রটোকল সংক্রান্ত দায়িত্বে থাকছেন মির্জা ইয়াসির আব্বাস।
মার্কেটিং ও কমার্শিয়াল কার্যক্রমের পাশাপাশি ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব পালন করবেন সালমান ইস্পাহানি। আম্পায়ার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আতাহার আলী।
এছাড়া নিরাপত্তা এবং টেন্ডার অ্যান্ড পারচেজ বিভাগের দায়িত্বে আছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল পরিচালনায় থাকবেন ফাহিম সিনহা। আর ফাইন্যান্স ও ওয়েলফেয়ার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ইসরাফিল খসরুকে।
তামিম ইকবাল — ওয়ার্কিং কমিটি, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট
ফাহিম সিনহা — গেম ডেভেলপমেন্ট, বিপিএল
রফিকুল ইসলাম বাবু — গ্রাউন্ডস কমিটি
তানজিল চৌধুরি — বয়সভিত্তিক টুর্নামেন্ট
সালমান ইস্পাহানি — মার্কেটিং ও কমার্শিয়াল, ডিসিপ্লিনারি
রাশনা ইমাম — নারী ক্রিকেট, মেডিকেল
ইসরাফিল খসরু — ফাইন্যান্স, ওয়েলফেয়ার
সৈয়দ ইব্রাহিম আহমেদ — সিকিউরিটি, টেন্ডার অ্যান্ড পারচেজ
মিনহাজুল আবেদীন নান্নু — টুর্নামেন্ট কমিটি
মির্জা ইয়াসির আব্বাস — লজিস্টিক্স ও প্রটোকল
আতাহার আলী — আম্পায়ার কমিটি
Leave a Reply