1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ইরানের সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করল হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা চলাকালেই ইরানের জব্দকৃত সম্পদ ছাড় নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে এখনো কোনো ধরনের সমঝোতা বা চুক্তি হয়নি।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে রয়টার্স, এক ইরানি সূত্রের বরাতে জানায় যে আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা প্রায় ৬০০ কোটি ডলার ইরানি সম্পদ ছাড় দিতে সম্মত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার শর্তে এই অগ্রগতি এসেছে।

তবে মার্কিন প্রশাসন এই তথ্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, ইরানি সম্পদ ছাড়ের বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে ইরানের বিপুল অঙ্কের সম্পদ স্থগিত রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক টানাপোড়েন চলছে।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদল শান্তি আলোচনার কাঠামো নিয়ে কাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই সম্পদ ছাড় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, সংবেদনশীল এই সময়ের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য দুই দেশের আস্থা সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এখন নজর ইসলামাবাদে চলমান আলোচনার চূড়ান্ত ফলাফলের দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV