1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রতিনিধিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ তথ্য জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম, যার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তবে বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

শনিবার (১১ এপ্রিল) যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তাসনিমের বরাতে জানা গেছে, শনিবার ভোররাতে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। এরপর ধারাবাহিক কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেয়।

এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক বৈঠক যুদ্ধবিরতি আলোচনা এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV