1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার মোট ২২৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মু. সাইদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম। এছাড়া নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোখলেছুর রহমান মাস্টার, উপদেষ্টা মোয়াম্মার আলহাছান, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম রঞ্জু, ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং কিশোরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, গত বছরের অক্টোবর মাসে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ফলাফল প্রকাশের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২২৬ জনকে চূড়ান্তভাবে বৃত্তির জন্য মনোনীত করা হয়।

তিনটি ধাপে এই বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, ৬০ জন বিশেষ এবং ১৬২ জন সাধারণ বৃত্তি লাভ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV