1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ইতালিতে আজ ‘প্রিন্স’ রিলিজ, আপডেট ভার্সনে বাড়তি চমক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

বিনোদন ডেস্ক

ঈদুল ফিতরে দেশে মুক্তির পর এবার আন্তর্জাতিক পর্দায় উঠছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা প্রিন্স। আজ শনিবার (১৮ এপ্রিল) ইতালিতে প্রদর্শনের মধ্য দিয়ে সিনেমাটির বিদেশ যাত্রা শুরু হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান Creative Land Films জানিয়েছে, ইতালির ভেনিস ও রোম শহরের দুটি প্রেক্ষাগৃহে সিনেমাটির আপডেট সংস্করণ দেখানো হবে। ইতালি প্রবাসী দর্শকদের জন্য ১৮ ও ২০ এপ্রিল নির্ধারিত শো রাখা হয়েছে।

দেশে মুক্তির সময় সিনেমাটির সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের কিছু অভিযোগ ছিল। সেসব সমস্যা সমাধান করে নতুনভাবে ডিজিটাল সংস্করণ তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা আরও উন্নত অভিজ্ঞতা পান।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশনধর্মী সিনেমার গল্প নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে ঘিরে। এতে প্রভাবশালী এক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে।

সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং দিব্যেন্দু ভট্টাচার্য। পাশাপাশি রয়েছেন রাশেদ মামুন অপুইন্তেখাব দিনারসহ আরও অনেক শিল্পী।

সংশ্লিষ্টদের মতে, ইতালিতে প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশ আরও বিস্তৃত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV