1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

দেশে সুশাসন নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে দেশে সুশাসন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। তিনি জোর দিয়ে বলেন, কোনো অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়—এটি নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত লিগ্যাল এইডের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।

এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন, যা সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আইনি সহায়তা সেবাকে আরও জনমুখী ও সহজপ্রাপ্য করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও আইনি সহায়তার আওতায় আনতে হবে।

পরে মন্ত্রী সদর উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলোর ঊর্ধ্বমুখী (৫ম ও ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। তিনি বলেন, উন্নত অবকাঠামো ও কার্যকর বিচারব্যবস্থা একসঙ্গে এগিয়ে গেলে জনগণের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সুশাসন প্রতিষ্ঠা ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV