1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ঢাকা–সিলেট ডাবল রেললাইন বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক

সিলেট: দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে। এতে এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল আরও দ্রুত, আধুনিক ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা–সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে।”

তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের জলাবদ্ধতা ও বন্যা সমস্যা নিরসনে সুরমা নদীর তীরে চলমান উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সিলেটের সার্বিক উন্নয়নকে সামনে রেখে খাল খনন, কৃষি খাতের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV