1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

পটুয়াখালীতে নারী কনস্টেবলের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯ Time View

জেলা প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার কন্যা এবং বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তাদের সংসারে দেড় বছরের একটি ছেলে ফারদিন ও চার বছরের একটি কন্যা ফারিস্তা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো বলে প্রতিবেশীরা জানান।

ঘটনার রাতে আনুমানিক দেড়টার দিকে উর্মির স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল সম্পন্ন করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও জানান, স্বামী ও দুই সন্তানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV