1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সবুজ পরিবেশ গড়তে জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬ Time View

মোঃ মোনাব্বেরুল হক মোনা, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ ছাত্রদল-এর উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ বিনির্মাণ এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজ ক্যাম্পাসজুড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোজাফফর হোসেন, মোঃ সেলিমুর রহমান সেলিম এবং মোঃ জুলফিকার আলি ভুট্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন নাসির ও সাধারণ সম্পাদক সামস-উজ-জোহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে তরুণ সমাজকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাছের চারা রোপণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে তাদের এ উদ্যোগ আগামী দিনগুলোতেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV