1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের সাথী শিক্ষা শিবির প্রশিক্ষণ কর্মসূচি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২০ Time View

মোঃ মোনাব্বেরুল হক  নীলফামারী প্রতিনিধি

“মজবুত উপশাখা, ফলপ্রসূ প্রশিক্ষণ, গড়ে তুলি প্রজন্ম সফরি আন্দোলন”—এই স্লোগানকে ধারণ করে নীলফামারীতে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর দুই দিনব্যাপী “সাথী শিক্ষা শিবির–২০২৬”। জেলা শাখার আয়োজনে ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে অংশ নিয়েছেন সংগঠনের সাথীরা।

জলঢাকা মডেল মসজিদে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের ভাষ্য, আদর্শিক চেতনায় বলীয়ান, সাংগঠনিকভাবে দক্ষ এবং নেতৃত্বগুণসম্পন্ন কর্মী গড়ে তোলাই এই শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি তার বক্তব্যে নৈতিক শিক্ষা, আদর্শিক চর্চা ও সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তব্য দেন জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট তৌহিদ ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ শাহাবুদ্দিন সরকার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের বিকল্প নেই।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই শিক্ষা শিবিরে থাকছে কোরআনভিত্তিক আলোচনা, সাংগঠনিক পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ, দাওয়াহ কার্যক্রম, সময় ব্যবস্থাপনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে দলগত কাজ ও দায়িত্ববোধ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাথীদের সরব উপস্থিতিতে শিক্ষা শিবিরটি প্রাণবন্ত হয়ে উঠেছে। আয়োজকদের প্রত্য

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV