1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিকাশে ভুল করে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন যুবক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ Time View

সিহাব হাচান শাসন,স্টাফ রিপোর্টারঃ

ডোমার উপজেলায় সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ তুহিন রানা। বিকাশ অ্যাকাউন্টে ভুলক্রমে আসা ২৪,০০০ টাকা তিনি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে (১৮ মে) রাত ৯টার দিকে, যখন তিনি টাকা বুঝিয়ে দেন মো. হাবিবুল্লাহ-এর হাতে, যাতে তা সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়া যায়।

জানা যায়, ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ তুহিন রানার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে ৭/০৫/২০২৬ তারিখ রাত ১০:৪০ মিনিটে ভুলবশত ২৪,০০০ টাকা চলে আসে। পরে বিষয়টি নিয়ে ভুল প্রেরণকারী বগুড়ার শাহজাহানপুর উপজেলার দিঘীপাড়া ইউনিয়নের খরনা এলাকার মোঃ ওবায়দুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি ডোমার থানার আওতাধীন হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। রবিবার (১৮ মে) সকালে ডোমার থানার এসআই আব্দুল মান্নান মোঃ তুহিন রানার সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি অবগত করেন। পরে তিনি স্বেচ্ছায় টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন।

সেই অনুযায়ী রাত ৯টায় ডোমার থানায় উপস্থিত হয়ে তিনি পুরো ২৪,০০০ টাকা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, যাতে প্রকৃত মালিকের হাতে অর্থ পৌঁছে দেওয়া যায়।

টাকা বুঝে পাওয়ার পর ওসি মো. হাবিবুল্লাহ বলেন, বর্তমান সময়ে সামান্য ভুল লেনদেনের টাকাও অনেক সময় ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে। সেখানে বড় অঙ্কের ২৪ হাজার টাকা ফেরত দিয়ে তুহিন রানা সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা প্রশংসনীয়।

অন্যদিকে মোঃ তুহিন রানা বলেন, সততার কাছে টাকা কোনো বড় বিষয় নয়।
“২৪ হাজার টাকা আমার কাছে কিছু না। প্রয়োজন হলে এর চেয়েও বেশি টাকা হলেও আমি ফেরত দিতাম,”—এমন মন্তব্য করেন তিনি।

স্থানীয়রা জানান, এমন ঘটনা সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সততার প্রশংসা ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV