1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার নিশ্চিত সম্ভব নয়: এমপি ওবায়দুল্লাহ সালাফি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪ Time View

মোনাব্বেরুল হক মোনা নীলফামারী প্রতিনিধি

দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শিক্ষক সমাজসহ সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে বলে মন্তব্য করেছেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য শুধু উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, যেখানে প্রতিটি মানুষ তার প্রাপ্য অধিকার নিশ্চিতভাবে পাবে।

বুধবার নীলফামারীর জলঢাকা উপজেলা মডেল মসজিদে আয়োজিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মউশিক শিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, জলঢাকা উপজেলা কমিটি।

বক্তব্যে এমপি ওবায়দুল্লাহ সালাফি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষক সমাজকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, শিক্ষকরাই পারেন নতুন প্রজন্মকে মানবিক, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সমাজে বৈষম্য, অন্যায় ও দুর্নীতি দূর করতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেই আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতা, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (হ্যাপি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক জীবনবোধ শেখানো এখন সময়ের দাবি। তারা মনে করেন, সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে মউশিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মোঃ ফেরদৌস ইসলাম, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, জলঢাকা। প্রধান আলোচক ছিলেন মোঃ ইব্রাহিম খলিল, সভাপতি, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, নীলফামারী জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখলেছুর রহমান, আমির, জলঢাকা উপজেলা জামায়াত; আলহাজ্ব কামারুজ্জামান, নায়েবে আমির; মোঃ মোয়াম্মার আল হাসান, সেক্রেটারি এবং মোঃ মোজাহিদ মাসুম, সহ-সেক্রেটারি।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV