1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ঈদযাত্রায় যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যানবাহন পারাপার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা বহুমুখী সেতু দিয়ে যানবাহন চলাচল এখনও স্বাভাবিক থাকলেও আগের দিনের তুলনায় কিছুটা কমেছে চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা।

সেতু সাইট অফিস সূত্র জানায়, শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত পূর্ব প্রান্ত দিয়ে চলাচল করেছে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন। এ দিক থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

সব মিলিয়ে এক দিনে মোট টোল আদায় দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। তবে আগের দিনের তুলনায় যানবাহন ও টোল আদায়—দুই ক্ষেত্রেই কমেছে পরিমাণ। শুক্রবার (২২ মে) সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে মাত্র এক দিনের ব্যবধানে যানবাহন কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

ঈদকে ঘিরে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান ভরসা এই সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহনের বড় অংশই প্রতিদিন এ পথ ব্যবহার করে। তাই ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সেতু ও সংযোগ মহাসড়কের গুরুত্ব।

এ বিষয়ে সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট এড়াতে টোল প্লাজা ও মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, ঈদের ছুটি শুরু হলে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। বিশেষ করে শেষ কয়েক দিনে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। এ কারণে আগাম প্রস্তুতি হিসেবে ট্রাফিক ব্যবস্থাপনা, টোল আদায় কার্যক্রম ও নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV