1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ঈদ উপলক্ষে তারা বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহত ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, অতিরিক্ত যাত্রী বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV