1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

মামলা থেকে খালাস পেয়ে মুখ খুললেন নাসির

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক

দীর্ঘদিন আলোচনায় থাকা বিয়ে-সংক্রান্ত মামলায় আদালতের রায়ে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাসির।

বুধবার (১০ জুন) দুপুর ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসির লেখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।”

তিনি আরও লেখেন, “আইনের প্রতি শুরু থেকেই আমার আস্থা ছিল। তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।”

পোস্টের শেষাংশে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসির বলেন, “সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।”

আলোচিত এ মামলাটি কয়েক বছর ধরে দেশের ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। তামিমার সাবেক স্বামীর করা অভিযোগের ভিত্তিতে মামলাটি আদালতে গড়ায়। অভিযোগ ছিল, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নাসির ও তামিমা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মামলাটির বিচার কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলার পর বুধবার আদালত উভয় আসামিকে খালাস দেন।

রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। খালাসের খবর প্রকাশের পর নাসিরের সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ক্রিকেটপ্রেমীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর নাসিরের এই প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV