নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে জনশক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১২.০০ ঘটিকায় নীলফামারী জেলা জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের আরও দক্ষ, সচেতন ও সক্রিয় হতে হবে। ইসলামী আন্দোলনের আদর্শ, কর্মসূচি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম গণমানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে প্রচারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি জনশক্তিদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং আধুনিক গণমাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাদির এবং প্রেস ক্লাব জলঢাকা-এর সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রচার-মিডিয়া বিভাগের দায়িত্বশীলরা।
সভায় প্রচার ও মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগ।
Leave a Reply