1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নীলফামারী-১ আসনের এমপি আব্দুস সাত্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৫ Time View

নিজেস্ব প্রতিবেদক

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে স্বজন ও সহকর্মীরা দ্রুত তাকে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়। চিকিৎসকদের মতে, পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বর্তমানে মাওলানা আব্দুস সাত্তার আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তিনি তার নির্বাচনী এলাকার জনগণ, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ডোমার-ডিমলাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV