1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নির্বাচনকে ঘিরে সীমান্ত–কেন্দ্রিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের একটি অংশ ভারতে অবস্থান করছেন—এমন তথ্য বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। রাজনৈতিক অঙ্গনে দাবি করা হচ্ছে, সেখান থেকেই তারা সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝে হুঁশিয়ারিমূলক বক্তব্যও দেয়া হচ্ছে। বিশেষ করে দুটি মামলায় শেখ হাসিনার দণ্ড ঘোষণার পর তাদের নতুন করে সক্রিয় হওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি নির্বাচন প্রক্রিয়ায় অস্থিরতা সৃষ্টি করতে পারে—বিশেষ একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী ৩২টি সংসদীয় আসনে পলাতক নেতারা প্রবেশ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করতে পারেন। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র এনে নির্বাচনকে ব্যাহত করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কাও প্রতিবেদনে রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪,৪২৩টি উদ্ধার করা হলেও ১,৩৪০টি এখনও নিখোঁজ। এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনকে ঘিরে ব্যবহার করতে পারে—এমন সতর্কতাও রয়েছে প্রতিবেদনে। এ বিষয়ে মতামত জানাতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন— “সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দলগুলোর মধ্যে সমন্বয় ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া কঠিন। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন আছে। সীমান্ত দিয়ে পলাতক নেতাদের প্রবেশের সম্ভাবনা মোকাবিলায় সুনির্দিষ্ট প্রস্তুতি দেখা যাচ্ছে না।” অন্যদিকে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন— “সব ধরনের ঝুঁকি মাথায় রেখে পুলিশ ইতোমধ্যে কাজ করছে। তফসিল ঘোষণার আগে অভিযান আরও জোরদার হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা চলছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ পুরোপুরি প্রস্তুত।” সামগ্রিকভাবে নির্বাচনের আগে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, সীমান্ত–কেন্দ্রিক উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV