1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিএনপির দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপি দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর তালিকা আরও বিস্তৃত হলো।

এ দফায় ঘোষিত প্রার্থীদের মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও সিলেট বিভাগসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে একে এম কামরুজ্জামান। নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যশোর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মোহাম্মদ মনিরুল ইসলাম, এবং খুলনা-১ এ আমির এজাজ খান। পটুয়াখালী-২ আসনে প্রার্থী হচ্ছেন মোহাম্মদ শহিদুল আলম তালুকদার। বরিশাল-৩ এ জয়নাল আবেদিন, ঝালকাঠি-১ এ রফিকুল ইসলাম জামাল, এবং টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।

ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী মোহাম্মদ আবু অহাব আকুন্দু ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ এ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ শেখ মুজিবুর রহমান, এবং মানিকগঞ্জ-১ এ এস এম জিন্না কোভিদ। মুন্সিগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিবুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম, এবং ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পেয়েছেন।

গাজীপুর-১ আসনে প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী-২ এ মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর-১ এ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিয়া আক্তার, মাদারীপুর-২ এ জাহান্দার আলী খান।

সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলাম, সিলেট-৪ এ আরিফুল চৌধুরী, হবিগঞ্জ-১ এ রেজা কিবরিয়া। কুমিল্লা-২ এ প্রার্থী মোহাম্মদ সেলিম ভুইয়া, চট্টগ্রাম-৩ এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ এ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-১৫ এ নাজমুল মোস্তফা আমিন, ঢাকা-৯ এ (অতিরিক্ত তালিকায়) মোহাম্মদ আবু সুফিয়ান, এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ মনোনয়ন পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। নতুন তালিকা যুক্ত হওয়ায় দলটির ঘোষিত প্রার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV