নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা–কল্পনা চলছে, ঠিক সেই সময়ে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম যারা–র পদত্যাগ। হঠাৎ করেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এনসিপির দলীয় গ্রুপে দেওয়া বার্তায় তাসলিম যারা জানান, গত দেড় বছরে সহযোদ্ধাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে নিজের ফেসবুক পোস্টে তিনি তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেন। খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ হিসেবে তার স্বপ্ন ছিল সংসদে গিয়ে জনগণের সেবা করা। তবে বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি কোনো দল বা জোটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি ঘোষণা দেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। দলীয় প্রার্থীদের মতো সাংগঠনিক সুবিধা ও প্রশাসনিক যোগাযোগ না থাকায় এলাকাবাসীর সমর্থনই হবে তার প্রধান শক্তি।
আইন অনুযায়ী মনোনয়ন জমা দিতে প্রয়োজনীয় ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply