1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নানামুখী হিসাব–নিকাশ চলছেই। এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। হঠাৎ করেই দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের পর এনসিপির দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।”

পদত্যাগের পরপরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে, তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে রোববার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসনিম জারা স্পষ্টভাবে জানান, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

এই লক্ষ্যেই রোববার সকাল থেকে ঢাকা-৯ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেন তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত এক শতাংশের সমর্থনসংবলিত স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০ জন। সে হিসেবে তাসনিম জারাকে সংগ্রহ করতে হবে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর ঘরের মেয়ে হিসেবে তিনি এই এলাকাকে নিজের জন্ম ও বেড়ে ওঠার স্থান মনে করেন। কোনো দলের প্রার্থী না হওয়ায় সাংগঠনিক সুবিধা না থাকলেও জনগণের ভালোবাসা, সমর্থন এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয়ই তার একমাত্র শক্তি বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV