1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মনোনয়নপত্রে প্রথমবার টিপসই, শারীরিক অবস্থা সংকটাপন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি,

প্রথমবারের মতো বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন। রোববার রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বলেন, “খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” শারীরিক অসুস্থতার কারণে এবার স্বাক্ষরের বদলে টিপসই দেওয়া হয়েছে।

খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনগুলো হলো বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। দিনাজপুর-৩ আসনের জন্য রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র দেবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম। ফেনী-১ আসনে মনোনয়নপত্র সোমবার জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।

খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে বিএনপি নেতারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV