1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের মনোনয়ন জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী তৎপরতায় নতুন গতি সঞ্চার হয়েছে।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তার, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তার মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ডোমার ও ডিমলা উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই তার নির্বাচনী লক্ষ্য। এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনকে তিনি তার প্রধান শক্তি হিসেবে দেখছেন।

প্রিয় ডোমার ও ডিমলাবাসীর প্রতি তার বিনীত আহ্বান—ন্যায়, সততা ও ইসলামী মূল্যবোধের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV