নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনো অস্বস্তিতে রয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এসব প্রার্থীদের গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, যাচাই-বাছাইয়ে তথ্যগত অসঙ্গতির কারণে অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে।
নেতারা জানান, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা হওয়ায় তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বোঝানোর পরও কেউ অনড় থাকলে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আসন সমঝোতা ও জোটগত হিসাবের কারণে কিছু মনোকষ্ট তৈরি হয়েছে, তবে বিষয়গুলোর দ্রুতই সমাধান হবে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply