নিজস্ব প্রতিনিধি,
নির্বাচনী আবহের মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ভোলার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের রায়চান্দ বাজার এলাকা। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ। এ সংঘর্ষে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কয়েকজন নারী কর্মী রায়চান্দ বাজার এলাকায় গণসংযোগে গেলে বিএনপির এক নেতার বাড়িতে বাধার মুখে পড়েন। এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈম ও উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করেন। তবে সন্ধ্যার পর আবার সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি মোহাম্মদ অলিউল ইসলাম জানান, বড় ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply