1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বিএনপির এগিয়ে থাকার মধ্যে জামায়াত-এনসিপি নেতারা ভাবছে মাঠ থেকে সরে যাওয়ার পথ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ Time View

নিজস্ব প্রতিনিধি,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই জামায়েত ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নানা অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং একাধিক অভিযোগ দায়ের করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, জোটটি কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে। অতীতেও এমন নজির রয়েছে। জোটের অভিযোগ, প্রশাসন ও কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির উল্লেখ করেছেন, কেউ কেউ প্রকাশ্যে বলছেন, “তারেক রহমানকে ক্ষমতায় বসানোই মূল লক্ষ্য।”

জাহিদুর রহমান আরও বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ অতীতের তুলনায় ভারসম্যহীন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এবার বিএনপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। জোটের জন্য কম আসন পাওয়াও তাদের উদ্বেগের মূল কারণ। যদি তারা লক্ষ্য করে যে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ আসনও পাবে না, তাহলে মাঠে বিরোধী রাজনীতি চালানো জোটের জন্য কঠিন হয়ে উঠবে এবং এতে দলের বিশ্বাসযোগ্যতা ও সমর্থকদের মনোবল ক্ষতিগ্রস্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV