1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বরিশাল-৫ ঘিরে জামায়াত–ইসলামী আন্দোলনের মুখোমুখি অবস্থান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিনিধি,

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এখনো শুরু না হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন। গণসংযোগ, নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে মাঠে শক্ত অবস্থান তৈরির চেষ্টা চলছে। তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

জামায়াতের এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ একাধিক দল থাকলেও আসন বণ্টন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। কোন দল কতটি আসন পাবে এবং কোন আসনে কাকে প্রার্থী করা হবে—এ নিয়ে মতবিরোধ ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। এর ফলে তৃণমূল পর্যায়ে ক্ষোভ, অসন্তোষ এবং বিদ্রোহী মনোভাব তৈরি হচ্ছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বরিশাল-৫ আসন। ইসলামী আন্দোলনের দাবি, এই আসনটি তাদের ঐতিহ্যগত শক্ত ঘাঁটি এবং এখান থেকেই দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে একই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলালও প্রার্থী হওয়ায় দুই দলের মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।

জোট থাকা সত্ত্বেও একই আসনে দুই দলের প্রার্থী দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—তাহলে জোটের বাস্তবতা কোথায়? বিশেষ করে চরমোনাই পীরের অনুসারীদের মূল কেন্দ্র হিসেবে পরিচিত এলাকায় জামায়াতের প্রার্থী দেওয়াকে ইসলামী আন্দোলন ইতিবাচকভাবে দেখছে না। অন্যদিকে জামায়াতের যুক্তি হলো, ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল-৫ এর পাশাপাশি বরিশাল-৬ আসন থেকেও মনোনয়ন জমা দিয়েছেন, ফলে তাকে বিকল্প আসনে সরে যেতে বলা হয়েছে।

এদিকে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রায় ৩০০ আসনে প্রার্থী মনোনয়নের ফলে আসন সমঝোতা আরও জটিল হয়ে উঠেছে। এখনো সমঝোতার কোনো স্পষ্ট অগ্রগতি না থাকায় জোটের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্রুত এই বিরোধের সমাধান না হলে জোট ভাঙনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপট তুলে ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV