জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২-মে) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনা বাস্তবায়নে, জমকালো আয়োজনে ও ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ চত্বরে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।
সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা করেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এসময় তিনি বলেন, চলতি মে মাসেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ এবং নবায়ন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।
এসময় উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাটি উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার।
এছাড়াও আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ডিমলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নীরেন্দ্রনাথ রায়, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ভূঁইয়া, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য তৃণমূল আওয়ামী লীগকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি নেতা কর্মিদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে আওয়ামী লীগকে সুসংগঠিত করার দিক নির্দেশনা প্রদান করেন ।
Leave a Reply