1. tista24@gmail.com : tista24 :
  2. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
  3. w2s_c65c9e5ce668@wp2shell.local : w2s_c65c9e5ce668 :
  4. w2s_ce6ed5b32758@wp2shell.local : w2s_ce6ed5b32758 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিএনপি প্রতিদ্বন্দ্বীকে পিছিয়ে রেখে নীলফামারীতে চারটি আসনেই জামায়াতের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View

তিস্তা নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রতিটি আসনে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি ও বিএনপি-সমর্থিত জোটের প্রার্থীরা। ভোটগ্রহণ ও গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফলের বিবরণ অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৫৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে জামায়াত প্রার্থী মো. আবদুস সাত্তার ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৫৯ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৯৮৫ এবং ‘না’ ভোট ৯৫ হাজার ৭৮৫।

নীলফামারী-২ (সদর) আসনে জামায়াত প্রার্থী আল ফারুক আবদুল লতীফ ১ লাখ ৪৬ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪১৮ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৫ হাজার ৪৭২ এবং ‘না’ ভোট ৯০ হাজার ৭৮৭।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১০৫টি ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপি প্রার্থী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ২৩ হাজার ৮৩০ এবং ‘না’ ভোট ৬৬ হাজার ৬৩৮।

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ১৬৯টি ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থী আবদুল মুনতাকিম ১ লাখ ২৬ হাজার ২২২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল গফুর সরকার পেয়েছেন ৮২ হাজার ৮৬ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৯৪ এবং ‘না’ ভোট ৫৯ হাজার ৭৭০।

জেলার চারটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীলফামারীর রাজনীতিতে এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নির্বাচিত প্রার্থীরা জানিয়েছে, তারা জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করবেন এবং এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV