1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর হাত ধরে বগুড়ায় ই-বেইলবন্ড চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

জেলা প্রতিনিধি

বগুড়া সফরে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে শুরু হওয়া তার এই সফর ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটে জেলা জজ আদালত চত্বরে পৌঁছান তিনি। প্রায় পাঁচ মিনিটের এই পদযাত্রায় রাস্তার দুই পাশে জড়ো হন হাজারো নেতাকর্মী। ফুল ছিটিয়ে তাকে বরণ করা হয়, শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিতদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

আদালত প্রাঙ্গণে পৌঁছে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এরপর সকাল সোয়া ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল উদ্যোগ চালুর ফলে জামিন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে এবং আদালত সংশ্লিষ্ট ভোগান্তি কমবে।

এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচনের কথা রয়েছে তার। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদ-এর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV