1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

এনসিপির ‘নারীশক্তি’তে নেতৃত্বে আসছেন যেসব নারী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনটির কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

কমিটির শীর্ষ নেতৃত্বে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

অন্যদিকে, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু। যুগ্ম মুখ্য সংগঠক পদে রয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম।

এছাড়া সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটি নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV