1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

আগামীকাল থেকে এসএসসি শুরু মানতে হবে ১৪ নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

তিস্তা নিউজ ডেস্ক

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং প্রথম দিন বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে।

শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সারাদেশে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারি রাখা হবে।

এবারের পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। এগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

১. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে; মাঝখানে কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে বোর্ডে পাঠানো হবে।
৬. ওএমআর শিটে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. প্রতিটি অংশে (MCQ, সৃজনশীল ও ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধনপত্রে নির্ধারিত বিষয়ের বাইরে অন্য বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে না।
৯. প্রবেশপত্র বিতরণে কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা বা ব্যবহার নিষিদ্ধ।
১২. সব অংশের পরীক্ষায় একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

এদিকে পরীক্ষা ঘিরে সারাদেশে বাড়তি প্রস্তুতি ও সতর্কতা নেওয়া হয়েছে। শিক্ষা প্রশাসন জানিয়েছে, যানজট ও ভিড় এড়াতে পরীক্ষার্থীদের সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাতে হবে এবং কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নির্দেশনা ও প্রস্তুতির মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV