তিস্তা নিউজ ডেস্ক
দেশজুড়ে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে সারাদেশের সব শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষায় এবার অংশ নিচ্ছে দেশের কয়েক লক্ষাধিক শিক্ষার্থী। দীর্ঘ প্রস্তুতির পর শিক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে তাদের একাডেমিক জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে অংশ নিচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সময় অনুযায়ী শেষ হবে। রুটিন অনুযায়ী প্রথম দিনে বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা পরীক্ষার হলে প্রবেশ, আসন গ্রহণ, পরীক্ষা চলাকালীন আচরণ এবং কেন্দ্র ত্যাগ—সব ক্ষেত্রেই বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, কেন্দ্র সচিব ও পর্যবেক্ষক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে ভ্রাম্যমাণ টিম ও ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক কঠোর নজরদারি চালু রয়েছে।
এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা ও প্রত্যাশা দুটোই লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রের বাইরে সকাল থেকেই অভিভাবকদের উপস্থিতি দেখা যায়।
Leave a Reply