1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ভোক্তাপর্যায়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক

জুন মাসের শুরুতেই ভোক্তাদের জন্য এলো নতুন দুঃসংবাদ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করেছে সরকার। নতুন ঘোষণায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত মূল্য অনুযায়ী, ১ জুন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। ডিজেলের দাম বহাল রাখা হয়েছে ১১৫ টাকা।

এর আগে মে মাসে অকটেনের দাম ছিল ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে তিন ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসেই দাম সমন্বয় করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি পরিবহন খাতসহ বিভিন্ন সেবাখাতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পেট্রোল ও অকটেনের দাম বাড়ায় ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীদের ব্যয় বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবহন ব্যয় বাড়লে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হচ্ছে। এর আগে গত ১৮ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। নতুন ঘোষণার ফলে চলতি বছরেই একাধিকবার জ্বালানির মূল্য সমন্বয়ের নজির তৈরি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV