1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

একসঙ্গে তিন মামলায় জামিন পেলেন মমতাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২০ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তিনটি পৃথক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় মমতাজ বেগমকে জামিন দেওয়া হয়েছে।

মামলার তালিকায় রয়েছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা মামলা, মিরপুরে সাগর হত্যা মামলা এবং আশুলিয়ায় একটি হত্যাচেষ্টা মামলা।

আইনজীবী আরও জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত সবগুলো মামলায় তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন।

এর আগে গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে রাত পৌনে ১২টার দিকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

রাজনৈতিক জীবনে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।

জামিনের এই খবরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV